সুন্দরবনের বনদস্যু করিম বাহিনীর প্রধানসহ আটক ২

আপডেট : ২৪ মে ২০১৫, ১৩:৩১


সুন্দরবনের বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও তার সহযোগী আল আমিনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ রবিবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক করিম বাহিনীর প্রধান করিম গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, করিম ডাঙ্গায় উঠে এক সহযোগীসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার হাতে নির্যাতিত বনজীবীরা তাকে চিনে ফেলে। তারা সংঘবব্ধ হয়ে তার সহযোগীসহ তাকে আটক করে পুলিশে খবর দেয়।

শ্যামনগর থানার এসআই ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।