পান্থপথে আসবাবপত্র কারখানায় আগুন

আপডেট : ২৪ মে ২০১৫, ১৪:২১


রাজধানীর পান্থপথে অগ্নিকাণ্ডে আসবাবপত্রের একটি গুদাম ও কারখানা পুড়ে গেছে। রবিবার দুপুরে শাপলা মেটাল নামের একটি আসবাবের দোকানের পেছনে কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সোয়া ১টার দিকে ঐ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।