ইমনের পর পুরোনো বিয়ের নতুন ঘোষণায়

অমিতাভ রেজা

আপডেট : ২৪ মে ২০১৫, ১৬:৩৫
কে বলে মিডিয়াকে গোপন করে নিজের বিয়ে, প্রেম লুকোনো যায় না। এর আগে চলচ্চিত্র তারকা ইমন প্রায় অর্ধযুগ পর নিজের বিয়ের খবর ফাঁস করেছিলেন। এবারে তারই পদাঙ্ক অনুসরণ করলেন দেশের সবচেয়ে দামি বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা।
 
অভিনেত্রী জেনির সঙ্গে ৪ বছর সংসার করার পর গত বছর তাদের বিচ্ছেদ ঘটে। এর কিছু সময় পর আবারও বিয়ে পিঁড়িতে বসেন অমিতাভ। তবে তার দ্বিতীয় বিয়ের খবর জানতেন না মিডিয়াকর্মীরা। গত শুক্রবার রাতে প্রথম বিবাহবার্ষিকীর কেক কাটার ছবি ফেসবুকে আপলোডের মাধ্যমে জানান দেন নিজের বিয়ের খবর। জানা গেছে, অভিনেত্রী ও মডেল মিথিলার ছোট বোন মিমকে বিয়ে করেছেন তিনি।