দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘটে রেলপথে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ঢাকা ও রাজশাহী থেকে খুলনা রুটে চলাচলকারী চারটি ট্রেনে অতিরিক্ত বগি যোগ করা হচ্ছে।
রবিবার বিকালে রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা-খুলনা রুটের সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে কমপক্ষে ১টি করে শোভন চেয়ার কোচ যোগ করা হচ্ছে। রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ ও সাগরদাঁড়ি এক্সপ্রেসেও যোগ হবে ১টি করে শোভন চেয়ার/শোভন কোচ।
সংবাদবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এছাড়া এ এলাকায় চলাচলকারী সকল আন্তঃনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বলেও রেলওয়ে জানিয়েছে, মালামাল পরিবহনের জন্য বিভিন্ন ট্রেনে লাগেজভ্যান সংযোজনসহ মালামাল পরিবহনে অগ্রাধিকার দেওয়া হবে।
