রাজশাহীতে কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ২৪ মে ২০১৫, ২০:০১
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা রুহুল আমিন টুনুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। টুনু রাসিকের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
 
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতায় ইন্ধন দেয়ার অভিযোগ ছাড়াও বেশ কয়েকটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি। দুপুরেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।