আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। লেন্ডল সিমন্স ও রোহিত শর্মার অর্ধশতক আর বোলারদের দাপুটে বোলিং দিয়ে চেন্নাই সুপার কিংসকে সহজেই ৪১ রানে হারিয়ে ফাইনালে জিতল মুম্বাই।
গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমেছিল মুম্বাই। ৫ উইকেটে তারা সংগ্রহ করে ২০২ রান। রোহিত শর্মা ও লেন্ডল সিমন্সের দৃঢ়তায় মজবুত ভিত গড়ে তোলে। মাত্র ২৬ বলে ৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করেন রোহিত। সর্বোচ্চ ৬৮ রান করা সিমন্সের ৪৫ বলের ইনিংসটি ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়।
জবাবে ৮ উইকেটে ১৬১ রানে ইনিংস শেষ করে চেন্নাই।
চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে দুইবার আইপিএলে চ্যাম্পিয়ন হল মুম্বাই।
