নেপালের চমক

আপডেট : ২৫ মে ২০১৫, ০২:৫১

আন্তর্জাতিক ভলিবল সেন্ট্রাল জোনের লড়াইয়ে প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছিল। আজ দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ কিরগিজস্তান। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচ শুরু। নেপাল আছে বাংলাদেশের গ্রুপে। গতকাল নেপাল চমক দেখিয়েছে। গতকাল নেপাল ৩-১ সেটে কিরগিজস্তানকে হারিয়েছে। নেপাল ভূমিকম্পে বিধ্বস্ত দেশ। যারা খেলতে এসেছেন, সেই সব খেলোয়াড় ভূমিকম্পে বিধ্বস্ত উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন। বিভিন্ন সার্ভিসেস দলের হয়ে খেলেন একই সাথে চাকরিটাও করেন। নেপালে এই খেলোয়াড়রা ভালোভাবে অনুশীলনের সময়ও পাননি। তারপরও কাল প্রথম ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছেন, সবাইকে চমক দিয়েছেন। নেপালের মানুষও খুশি হবেন এমন সংবাদে। নেপালের চমকে আতংকে আছে বাংলাদেশ। কারণ গ্রুপ পর্বে আজ কিরগিস্তানকে হারাতে পারলে সেমিতে উঠার সুযোগ তৈরি হবে।