দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই মামলার বিচার চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর আংশিক জেরা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি আজ শেষ করার কথা রয়েছে।
এর আগে সকাল ১০টার পরে খালেদা জিয়ার গাড়ি গুলশানের বাসা থেকে বকশিবাজারে আদালতের দিকে রওনা হয়। বেলা বেলা ১১টার কিছুসময় আগে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন আদালতে চত্ত্বরে তার গাড়ি বহর পৌঁছায়।
গত ৫ মে সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির না থাকায় ২৫ মে খালেদা জিয়াকে হাজির থাকতে নির্দেশ দেয়া হয়।
এর আগে দুই মামলায় পরপর কয়েক কার্যদিবস আদালতে না আসায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
