এবারের কানের স্বর্ণপাম (পাম দি’অর) পুরস্কার জিতে নিয়েছে ফরাসি পরিচালক জ্যাকুয়েস অড্রিয়েডের ‘ধীপান’ চলচ্চিত্রটি। এখানে সাবেক একজন তামিল টাইগার গেরিলার কথা উঠে এসেছে।
রবিবার রাতে ৬৮তম কান চলচ্চিত্র উত্সবের শেষদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
সম্মাননা ঘোষণার পর নির্মাতা অদিয়ার বলেন, ‘কোয়েন ভাইদের কাছ থেকে পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বিশেষ আলাদা একটি ব্যাপার। আমি অত্যন্ত আবেগাপ্লুত। এই মুহূর্তে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে।’
আমেরিকান চিত্রনির্মাতা জোয়েল এবং ইথান কোয়েনের নেতৃত্বে জুরি বোর্ড ধীপান চলচ্চিত্রটিকেই সেরা বলে বেছে নেয়ার বিষয়টি ছিল অনেকটাই অপ্রত্যাশিত।
হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি ‘সন অফ সোল’ জিতেছে দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি।
সেরা অভিনেতা ভিনসেন্ট লিনডন। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনি মারা এবং ইমানুয়েল বারকো। সূত্র: বিবিসি।
