ছোটপর্দার জনপ্রিয় মুখ মৌটুসী বিশ্বাস। প্রতিটি বিশেষ দিবসেই সচল এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতেও দেখা যাবে তাকে। জন্মজয়ন্তী উপলক্ষে ‘শিল্পী’ শিরোনামের একটি একক নাটিকায় অভিনয় করেছেন তিনি। নাটিকাতে তিনটি চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রগুলো লায়লা, ফাতেম ও চিত্রা।
নাটিকাটি প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘সাহিত্য নির্ভর চরিত্রে কাজ করা অনেকটা কঠিন। চরিত্রটাকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পরিশ্রম করতে হয় অনেক। আমি চেষ্টা করেছি। আবার আমি এখানে একসাথে তিনটি চরিত্রে অভিনয় করেছি। বিষয়টি আমি খুব উপভোগ করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। এছাড়া তিনটি চরিত্রে একসাথে অভিনয় করেছি, যা আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। তবে চরিত্রগুলো ফুটিয়ে তুলতে আমার চেষ্টায় কোনো কমতি ছিল না। বাকিটা দর্শকরা দেখে বলতে পারবেন।’ কাজী নজরুলের একক নাটিকা ‘শিল্পী’। এই নাটিকাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে।
