পুলিশের দিকে হাতবোমা, পাল্টা গুলিতে নিহত ১

আপডেট : ২৫ মে ২০১৫, ১৪:২২
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। মধ্যরাতে টহল গাড়িতে হাতবোমা ছুড়ে পালানোর সময় তাদের দুইজনকে গুলি করা হয়।
 
পুলিশ বলছে, রবিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সেন্টু দাস বলেন, রাতে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সোহেল (২৮) নামে এক যুবক অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। আর সজীব নামে পায়ে গুলিবিদ্ধ আরেকজনকে চিকিৎসা দেয়া হয়েছে।   
 
দুইজনের বিরুদ্ধেই যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে সেন্টু দাস জানান।