নাটোরে দুই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ২৫ মে ২০১৫, ১৮:১৬
নাটোরে হত্যাসহ কয়েকটি ফৌজদারী মামলায় জড়িত অভিযোগে বিএনপিপন্থি দুই উপজেলা চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন।
 
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো নির্বাহী আদেশ সোমবার থেকে কার্যকর করা হয়েছে। 
 
এদিকে বরখাস্তকৃত দুই উপজেলা চেয়ারম্যানই আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।