জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮(২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনসার উল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হলো।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন দু-এক দিনের মধ্যে গেজেট প্রকাশ হবে। একের পর এক লেখক ও ব্লগারদের হত্যা করে আলোচনায় আসে সংগঠনটি।
২০১৩ সালে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আলোচনায় আসে আনসারুল্লাহ বাংলা টিম।
