১৪ বছর পর দেশে ফিরলেন ৩ নারী

আপডেট : ২৫ মে ২০১৫, ১৯:১১
 
ভারতে পাচারের শিকার তিন নারীকে ১৪ বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফর)। 
 
সোমবার বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যদের হাতে তুলে দেয়া হয়। 
 
ফেরত আসা নারীরা হলেন, খুলনার ইমান আলীর মেয়ে মাফরুজা (৩৫), ফরিদপুরের মহিম শাহাজুদ্দিনের মেয়ে জোহরা খাতুন (৫৬) ও সাতক্ষীরার শেখ নেসার আলীর মেয়ে মনু শেখ (৪৭)।  তাদের 
ভারতের মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। 
 
বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ওই তিন নারীকে খুলনা মিশনারি অব চ্যারিটির কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। নিজ বাড়িতে পৌঁছে দিবে সংগঠনটি। 
 
মাদার তেরেসার কর্মকর্তা সিস্টার জুলেট এমসি জানান, তিন নারী এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। তাদের চিকিসা চলছে।