গত রবিবার রাতে সুইজারল্যান্ডের জুরিজে পারফর্ম করেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। সেখানে বিখ্যাত রক কনসার্ট হল ‘ভ্যালুকাস’-এ দর্শক মাতান তারা। যেখানে বিশ্বের আরও অনেক বিখ্যাত ব্যান্ড পারফর্ম করেছে।
বাংলাদেশ এসোসিয়েসন অব জুরিজ এই কনসার্টটির আয়োজন করে। সেখানে দুই ঘণ্টা পারফর্ম করে হাজারো দর্শককে মাতিয়ে ইউরোপ সফর শেষ করলেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড।
