সুন্দরগঞ্জে ঝড়ে বাঁশের সাঁকো বিধ্বস্ত

আপডেট : ২৬ মে ২০১৫, ০৩:১৯
সুন্দরগঞ্জ উপজেলায় ঝড়ে বাঁশের সাকো বিধ্বস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারী জনসাধারণ। 
 
উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা ও নিজাম খাঁ এলাকায় তিস্তার শাখা নদী চরাঞ্চলের সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে দুই অঞ্চলের শত-শত মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ দুর্ভোগ লাঘবে ও যাতায়াতের সুবিধার্থে খোর্দ্দা ও নিজাম খাঁ এলাকায় তিস্তার শাখা নদীর উপর গত বছর স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।
 
এতে করে ওই এলাকার সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উপজেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সুগম হয়। কিন্তু গত শনিবার রাতে প্রচণ্ড ঝড়ে সাঁকো দুটি বিধ্বস্ত হলে ওই এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।