তিন লাখ ডলারের গলফ শুরু কাল

আপডেট : ২৬ মে ২০১৫, ০৩:২৭

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের পেশাদার গলফ টুর্নামেন্ট ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫’।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং এশিয়ান ট্যুরের অনুমোদনে কুর্মিটোলা গলফ ক্লাবে আগামীকাল বুধবার শুরু হবে তিন লাখ ডলার প্রাইজমানির চার দিনের আসরটি। ইতোমধ্যে ২৪ দেশের ১৫০ জন প্রতিযোগীর অধিকাংশই চলে এসেছেন বাংলাদেশে।

 

এরকম কয়েকজনের সাথে গতকাল সময় কাটালেন বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান। উল্লেখ্য, চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পার এর এই প্রতিযোগিতায় ৩১ জন বাংলাদেশি গলফার রয়েছেন