কান ফেস্টিভ্যাল

আপডেট : ২৬ মে ২০১৫, ০৩:৩৭

পর্দা নামলো কান চলচ্চিত্র উত্সবের ৬৮তম আসরের। গত ১২ দিন বিশ্বের সব আলোচিত তারকাদের সমারোহ ছিল এই উত্সবে। এবারের ‘স্বর্ণ পাম’ পুরস্কার জিতেছে ফরাসি চলচ্চিত্র ‘ধীপান’। শ্রীলঙ্কান শরণার্থীদের গল্প নিয়ে নির্মিত হয় ছবিটি। উত্সবের এই আসরে প্রদর্শীত হয় ভারতীয় চলচ্চিত্র ‘মাসান’। প্রতিবারের মতো এই আসরের লাল গালিচাও জমকালো করে রাখেন বিশ্ব সুন্দরীরা।

 
এই আসরের পুরস্কৃতরা
 
এবারে সম্মানসূচক স্বর্ণপাম জয় করেন ‘অ্যাগনেস বারদা’। সান অব সাউল-গ্র্যা প্রি (পরিচালক: লাজলো নেমেস-হাঙ্গেরি)।
 
সেরা পরিচালক- হো সিয়াও সিয়েন (ছবি:দ্য অ্যাসাসিন, তাইওয়ান)।
 
সেরা অভিনেত্রী- রুনি মারা (ক্যারল- আমেরিকা), ও ইমানুয়েলে ব্যাকট (মাই কিং, ফ্রান্স)।
 
সেরা অভিনেতা-ভিনসেন্ত লান্দন (দ্য মেজার অব অ্যা ম্যান- ফ্রান্স)।
 
জুরি প্রাইজ জেতেন দ্য লবস্টার (পরিচালক: ইওর্গেস লানটিমস)।
 
সেরা চিত্রনাট্যকার-জিয়া ঝ্যাংকে (এ টাচ অব সিন, চীন)।
 

সেরা চিত্রনাট্যকার-ক্রনিক (মাইকেল ফ্রাঙ্কো, আমেরিকা)।