আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেক্সপীয়রের নাটকটি সৈয়দ শামসুল হকের অনুবাদে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
নাটকটিতে অভিনয় করবেন শামছি আরা সায়েকা, মশিউর রহমান, হামিদুর রহমান পাপ্পু, জাবেদ পাটওয়ারি, মহিউদ্দিন জুয়েল, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরাম, শুভ, জনি, রাসেল, জয়, তন্ময় ও লিমন। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত করেছেন শিশির রহমান, আলোপ্রেক্ষণে অতিকুল ইসলাম জয় ও মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী।
যুদ্ধ জয় করে ফিরে আসার পথে কিছু রহস্যময় শক্তি স্কটিশ সেনাপতি ম্যাকবেথের পথ রোধ করে। ভবিষ্যত্বাণী উচ্চারণ করে বলে, ম্যাকবেথ হবে কডোর প্রধান।
ম্যাকবেথের চিঠিতে বিস্তারিত জানতে পেয়ে লেডি ম্যাকবেথের মনে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করেন রাজা ডানকানকে হত্যার। নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ।
