তীব্র দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি স্বস্তিতে ভাসালো ঢাকাবাসীকে। যদিও সকালের এই বৃষ্টিতে দুর্ভোগের পড়তে হয়েছে অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের। তবে সব দুর্ভোগের মাঝেও রাজধানীবাসীর চোখে-মুখে ছিল তৃপ্তির ছাপ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল নয়টায় শুরু হয়ে আধা ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাময়িক পানি জমে যানজটের সৃষ্টি করলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে।
