ধোনি-যাদবের ব্যাটে ভারতের জয়

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৪:৫৭

টি-টোয়েন্টি সিরিজ হারলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত। গতকাল হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে পরাজিত করেছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার দেয়া ২৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ৯৯ রানেই চার উইকেট হারিয়ে বসেছিল ভারত। পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ১৪১ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় কোহলির দল। ৪৮.২ ওভারে চার উইকেটে ২৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। কেদার যাদব অপরাজিত ৮১, ধোনি অপরাজিত ৫৯ রান করেন। এর আগে সাত উইকেটে ২৩৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

ইত্তেফাক/আরকেজি