নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনোহরদী থেকে নরসিংদীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী আমতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যায়। এ সময় তিনজন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
