২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় দায়েরকৃত সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকাের্ট। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন।
মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। এসব মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন ব্যারিস্টার রফিকুল।
শুনানিতে রফিকুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহম্মদ আলী।
