বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৬ মে ২০১৫, ২২:৩৫
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর শেখ রেহানাও ছিলেন।
 
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার বোন বঙ্গভবনে পৌঁছান। এসময় রাষ্ট্রপতি ও তার স্ত্রী তাদেরকে অভ্যর্থনা জানান।
 
এটি সৌজন্য সাক্ষাৎ বলে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।