বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সংস্থাটির একাধিক কর্মকর্তাকে অভিযুক্ত করে বুধবার সকালে ব্রুকলিনের ফেডারেল কোর্টে অভিযোগ দায়ের করা হতে পারে।
