আগামী মাসে কোস্টা রিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বেলারুসের বিপক্ষে ইউরো ২০১৬ এর বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচের জন্য স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্কর ঘোষিত ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি চেলসির তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তার।
কস্তা বাদ পড়লেও সেভিয়ার ফর্মে থাকা দুই খেলোয়াড় সার্জিও রিকো ও এ্যালেক্স ভিডাল অবশ্য এই দলে জায়গা করে নিয়েছেন। ইউরোপা লিগের ফাইনালিস্ট হিসেবে সেভিয়ার এই দুই খেলোয়াড়কে প্রাথমিক দলে ডাকা হয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার এন্ডার হেরেরা এবং বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকানটারার বাদ পড়াটা হতাশ করেছে। হ্যামস্ট্রিং সমস্যার কারণে প্রায় এক মাস বাইরে থাকার পরে চেলসির হয়ে শেষ দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে কস্তা ফিরে এসেছিলেন।
রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন চেলসির হয়ে ৩-১ গোলের জয়ী ম্যাচটিতে পেনাল্টিতে একটি গোলও করেন। এর মাধ্যমে লিগে তার ২১ গোল পূর্ণ হয়। ব্রাজিলে জন্মগ্রহণকারী এই স্ট্রাইকার অবশ্য তার নতুন দেশ স্পেনের হয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি। সাত ম্যাচে তিনি মাত্র এক গোল করেছেন।
স্প্যানিশ স্কোয়াড :
গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া, সার্জিও রিকো।
ডিফেন্ডার : সার্জিও রামোস, ডানি কারভাজাল, জেরার্ড পিকে, জোর্দি আলবা, মার্ক বারট্রা, হুয়ান ফ্র্যান, হুয়ান বারনাট।
মিডফিল্ডার : সার্জিও বাসকোয়েট, আন্দ্রেস ইনিয়েস্তা, কোক, মিকেল সান হোস, ডেভিড সিলভা, সান্টি কাজোরলা, সেস ফ্যাব্রেগাস, ইসকো।
ফরোয়ার্ড : আলভারো মোরাতা, ভিটোলো, এ্যালেঙ্ ভিয়াল, পেড্রো রড্রিগুয়েজ, নোলিটো, পাকো আলকাসার।
