কোপা আমেরিকায় আলভেসের বাদ পড়া নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা

আপডেট : ২৭ মে ২০১৫, ১২:৫৮
 
ইনজুরির কারণে কোপা আমেরিকায় খেলা হচ্ছে না গোলরক্ষক দিয়েগো আলভেসের। এই সংবাদে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল।
 
শনিবার আলমেরিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক ইনজুরিতে পড়েন। এই জয়ে ভ্যালেন্সিয়া আগামী বছর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এই সুসংবাদের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জানা যায় ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছে। এই ইনজুরি থেকে সেড়ে উঠতে হলে আলভেসকে অস্ত্রেপাচারের টেবিলে বসতে হবে। এর অর্থ হচ্ছে তার আর কোপা আমেরিকায় খেলা হচ্ছে না।
 

আগামী ১৫ জুন থেকে পেরুর টেমুকোতে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর।