বিএনপি এখন অনুশোচনা করছে : কামরুল

আপডেট : ২৭ মে ২০১৫, ১৮:৩২
 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি তাদের ভুল রাজনীতির জন্য এখন অনুশোচনা করছে। এতোদিন তারা ভুল পথে হেঁটে এখন নতুন পথ খুঁজছে। কি করে সারভাইব করা যায়।
 
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায়  ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন।
 
বর্ধিত সভায় থেকে নেতৃবৃন্দ আগামী ২৯ মে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
 
আগামী ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় দলীয় নেতা-কর্মীদের ব্যানার না নিয়ে আসার আহবান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,  এদিন প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার মধ্যদিয়ে আমরা জাতিকে জানিেেয় দিতে চাই আওয়ামী লীগ যা বলে তাই করে। আওয়ামী লীগের দ্বারা ভালো সব কিছু সম্ভব। আমরা কোনো কিছুতে ভয় পাই না।