আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতা বিষয়ে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মেডিকেল ইস্যুতে ডাক্তারই বলবেন। আমাদের দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছি। আশা করছি তাকে সহসাই সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো।
আরও পড়ুন: প্রচণ্ড মানসিক নির্যাতন করেছে পাক সেনারা: অভিনন্দন
এদিকে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, উনার এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।
ইত্তেফাক/কেআই

