কারাগারে সালাহ উদ্দিন

আপডেট : ২৭ মে ২০১৫, ২০:০০
 
বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে শিলংয়ের একটি আদালত। বুধবার তাকে শিলংয়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে এই নির্দেশ দেয় আদালত।
 
প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। চিকিৎসাধীন থাকা অবস্থায় গ্রেফতার করার পর বুধবার সকালে তাকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।
 
কারাগারে পাঠানোর আগে সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।