হাতিয়ায় সরিয়ে নেয়া হবে রোহিঙ্গা ক্যাম্প

আপডেট : ২৭ মে ২০১৫, ২২:২৮
 
শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের হাতিয়া দ্বীপে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
মিয়ানমারের শরণার্থী সেলের প্রধান অমিত কুমার বাউল এএফপিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীদের হাতিয়া দ্বীপে সরিয়ে নেয়ার পরিকল্পনার কাজ শুরু করেছে সরকার।