জেলার মতলব দক্ষিণ উপজেলার নাদগা এলাকায় মুরগিবাহী পিকাপ ভ্যানের চাপায় ইসামনি (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় নাদগা ছৈয়াল বাড়ির নুরুল ইসলামের মেয়ে ইসামনি তার দাদা ঢাকা থেকে বাড়ি আসছে বলে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এ সময় মতলব থেকে নারায়ণপুর বাজার অভিমুখে একটি মুরগিবাহী পিকাপ ভ্যান বেপোয়ারা গতিতে এ পথ অতিক্রম করার সময় তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক নূর-ই- রুবাইয়াত মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় জনতা পিকাপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
