রাঙ্গামাটি পর্যটন এলাকা কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের ২য় বর্ষের ছাত্র গোলাম আহম্মেদ নিহাল নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, বুধবার বিকালে পর্যটন এলাকার ঝুলন্ত ব্রিজের পাশ্ববর্তী হ্রদ এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিহাল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস কোতয়ালী পুলিশসহ স্থানীয় লোকজন তার খোঁজে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত সাড়ে আটটা পর্যন্ত নিহালের খোঁজ মেলেনি।
গত মঙ্গলবার ঢাকা থেকে নিহালসহ কামরুজ্জামান বাপ্পী (২২), আরমান হোসেন (২১) ও এম মেহেদুল ইসলাম খান (২১) রাঙ্গামাটি বেড়াতে এসে পিন্স হোটেলে ওঠেন।
