জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকাকে রক্ষার লক্ষ্যে গৃহীত তিনটি প্রকল্পের জন্য ৮ দশমিক ৭৫ মিলিয়ন বা সাড়ে ৮৭ লাখ ডলার দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই প্রকল্পগুলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে বৃক্ষ নিধনের (আরইডি) কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধ এবং কার্বন নিসঃরণের মাত্রা হ্রাস করতে জাতিসংঘের সহযোগিতা উদ্যোগের অংশ। এই লক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলানগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ, ইআরডি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
দ্বিতীয় প্রকল্পটি এফএও-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সরকারকে আরইডি প্লাস প্লাস প্রণয়নের প্রস্তুতির রোডম্যাপ বাস্তবায়নে আরইডি প্লাস প্লাস ব্যবস্থাপনার প্রক্রিয়া প্রস্তুত করা, কৌশলগত প্রস্তুতির বিভিন্ন ধাপ চিহ্নিত করা এবং আরইডি প্লাস প্লাস বাস্তবায়ন শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় সক্ষমতা সৃষ্টি করতে কাজ করে যাবে। সর্বশেষ প্রকল্পটি জলবায়ু পরিবর্তন বিষয়ক রিও কনভেনশন চুক্তি বাস্তবায়নের সক্ষমতা তৈরিতে এবং এ সম্পর্কিত করণীয় বাস্তবায়নের ব্যবস্থাপনায়ও সাহায্য করবে।
