নবীন অভিনেত্রী স্নিগ্ধ বর্ষা। চলতি সময়ে বর্ষা ব্যস্ত আছেন ঈদের কয়েকটি নাটক নিয়ে। এবার ঈদে এরইমধ্যে একটি টেলিফিল্ম ও একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিফিল্মের নাম ‘সিডনি টু মুরাদ নগর’ এবং একক নাটকটির নাম ‘নাগরিক দংশন’।
ঈদের কাজের বাইরে একটি ১৩ পর্বের ধারাবাহিক নাটকের কাজ সম্প্রতি শেষ করেছেন বর্ষা। তবে এখনই নাটকটির চ্যানেল নির্ধারণ করা হয়নি। এছাড়া একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার হবে।
