রাজধানীর উত্তরায় রিয়াজুল হাসান অনিক নামে এক কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অনিক আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিবার জানিয়েছে, রাত আটটার দিকে উত্তরার বাসার কাছেই অনিককে ছুরি করে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ আলী জানান, রাতে পরিবারের সদস্যরা অনিকের লাশ থানায় নিয়ে এসে একটি হত্যা মামলা দায়ের করে। তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
