সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আগামী ১৫ জুন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের সেমিনারকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘এ চুক্তির ফলে ইউরোপিয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। তবে এই যোগাযোগব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’
