ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট ও অ্যাপোলো ইস্পাতের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। এ দুই কোম্পনির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে—গত ৩ কার্যদিবসে লাফার্জ সুরমার শেয়ারদর ১০৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১১৬ টাকা পর্যন্ত হয়। অর্থাত্, শেয়ারটির দর বেড়েছে প্রায় ৯ শতাংশ। আর অ্যাপোলো ইস্পাতের শেয়ারদর গত ৪ মে থেকে এ পর্যন্ত ১২ টাকা থেকে বেড়ে ১৭ টাকায় উঠে এসেছে। অর্থাত্, দর বাড়ার হার প্রায় ৪২ শতাংশ।
