মোদীর সঙ্গে আসছেন মমতাও

আপডেট : ২৯ মে ২০১৫, ১৫:১৮
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা আসতে রাজি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পিটিআই’র।
 
বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের জানান, বাংলাদেশে প্রথম সফরে আগামী ৬ জুন নরেন্দ্র মোদীর সঙ্গে মমতাও সফরসঙ্গী হচ্ছেন। এছাড়া আসছেন আসাম, মেঘালয় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরাও।
 
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।