মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সাইমন জাকারিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মৌটুসী।
‘যৌথ সুর’-এ দেখা যাবে দাম্পত্য জীবনে সর্ম্পক স্বাভাবিক হলেও কবিরের ভালোলাগার কিছু বিষয় দিনে দিনে ঈর্ষণীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন-ভিখারীর সঙ্গে সম্পর্ক, চায়ের দোকানির সঙ্গে সম্পর্ক, ফুল বিক্রেতার সঙ্গে সম্পর্ক।
এ সব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুক সেলফ ভর্তি বইও আছে। এ সবের প্রতি ভালোবাসার কারণেই স্ত্রী মনে করে কবির বোধহয় তাকে ভালোবাসে না।
