ওবায়দুল কাদেরকে দেখতে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:২১

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে আজ রবিবার বিকাল তিনটায় হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের দ্বিতীয় তলার কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

 

রবিবার সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে আইসিইউ’তে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, একটি রিং পরানো হয়েছে। অবস্থা খুবই খারাপ।

 

ইত্তেফাক/এএম