ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চত করেছেন।
যৌন নিপীড়নবিরোধী সেলের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক রাশেদা আখতার বলেন, অভিযোগটি অনেক আগের। ২০১৪ সালে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তারপর অভিযোগটি স্ট্রাকচারাল কমিটিতে প্রমাণিত হওয়ার পর সিন্ডিকেটে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট সংশ্লিষ্ট বিভাগের এক ছাত্রীর আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়। সেসময়ই ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল।
