গুলশানে ট্রান্সকম ফুড কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৯ মে ২০১৫, ১৯:৪৩
 
 
 
রাজধানীর গুলশানে পার্ক ট্রান্সকম ফুড নামের একটি প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।শুক্রবার বিকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে প্রায় সোয়া এক ঘণ্টা লেগে যায়। ততক্ষণে পুড়ে যায় চার লাখ টাকার জিনিসপত্র। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান—গুলশান-১ নম্বর সেকশনে চারতলা ভবনের ছাদে ছনের ঘরে পার্ক ট্রান্সকম ফুড লিমিটেডের কার্যালয়। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়। ছনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকাল পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 
ট্রান্সকম কর্মকর্তা বাসুদেব সেনগুপ্ত সাংবাদিকদের জানান—ভবনের নিচের তলায় ট্রান্সকম ইলেক্ট্রনিক্সের শোরুম। ছাদের ওপর ট্রান্সকম ফুডের কার্যালয়। এখানকার ঘরগুলো ছন দিয়ে তৈরি। পাশের নির্মাণাধীন ভবন থেকে কোনো শ্রমিকের ফেলে দেয়া বিড়ি-সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুন ছড়াতে পারে।