সোনাগাজীতে সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা-ভাংচুর

আপডেট : ২৯ মে ২০১৫, ২১:৩৮
জেলার সোনাগাজী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যার গাড়ি বহরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চারটি গাড়ীর কাঁচ ভাঙচুর করা হয়। এতে রহিম উল্লাহসহ পাঁচজন আহত হয়েছেন।
 
হাজী রহিম উল্যা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্যা উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে উপজেলা সদর নিজ মার্কেট ‘রহিম উল্যা বিপণী বিতানে’ যান। এ সময় ২৫-৩০ আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মী বহরের গাড়ির ওপর হামলা ও ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।