খুব স্বাভাবিক হিসেবেই বলা যায় অপি করিমের টক শো উপস্থাপক হিসেবে সেরা সাফল্য বাংলাভিশনের ‘আমার আমি’। যার কনসেপ্ট ও নির্দেশনা ছিল শামীম শাহেদের। তাই সেই ধারাবাকিতায় ট্রাভেল শো নির্মাতা, যিনি এতদিন সারাবিশ্বে ক্যামেরা নিয়ে ঘুরেছেন তিনি এবারে চার দেয়ালে অপি করিমকে নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন।
জমকালো সেটে এরই ভেতরে দেশের গুণী মানুষদের নিয়ে আলাপের পসরাও সাজিয়েছেন। দর্শকরাও নিশ্চয়ই অপির শেষ সেরা সাফল্যের গুণীতকেই অনুষ্ঠানটি মাপবেন। তবে নির্মাতার দিক থেকে হয়তো স্বতন্ত্র কিছু দেখবে এই অনুষ্ঠান। গাজী টিভিতে ১২ জুন থেকে রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে এই ‘অপি’স গ্লোয়িং চেয়ার’ নামের অনুষ্ঠানটি।
