রাজধানীর কলাবাগানের লেক সাকার্সে একটি টিনশেড বাসায় অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার ভোরে গ্যাসের চুলা জ্বালাতে ম্যাচ জ্বালতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ।
শনিবার ভোর পাঁচটা ৩৮ মিনিটে সূত্রপাত হওয়া এ আগুন সকাল ছয়টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) -১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক জানান, দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মমতাজ (৫০), রুজি (৪০), সুমন (৩০), অয়ন (২০) বীথি (১৫), রাব্বী (১০)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
