‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘সরলতার প্রতিমা’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক খালিদ। মাঝে গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি একেবারেই আড়ালে চলে গেছেন। নতুন গান তো নেই-ই, স্টেজ শো কিংবা টিভি অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে না। সম্প্রতি তিনি আড়াল কেটে গানে ব্যস্ত হয়ে উঠছেন। গত সপ্তাহে ‘নিঃসঙ্গ এ রাতে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ। আলাদিনের কথা ও সুরে গানের সঙ্গীতায়োজন করেছেন লাবু রহমান ও রাজিব হোসেন।
গানটি প্রসঙ্গে খালিদ বলেন, ‘এ গানটির কথা ও সুর খুবই হূদয়স্পর্শী। আমার শ্রোতাদের গানটি বেশ ভালো লাগবে।’ বর্তমানে খালিদ তার একক অ্যালবামের কাজ শুরু করেছেন। বেশ ক’টি গানের রের্কডিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে খালিদের সর্বশেষ একক অ্যালবাম ‘ঘুমাও’ প্রকাশিত হয়েছিল।
