শতভাগ উত্তীর্ণ স্কুলের সংখ্যা কমেছে

আপডেট : ৩০ মে ২০১৫, ১৭:০৫
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গতবারের চেয়ে ১ হাজার ১১৫টি কম।
 
গত বছর এই পরীক্ষায় সারা দেশে ৬ হাজার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। তবে গতবারের থেকে এবার ৩৭১টি বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
 
শনিবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।