ছবির সেই তরুণ সাব্বির নন

আপডেট : ৩০ মে ২০১৫, ১৭:৩৭
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে যে তরুণকে বাংলাদেশের সাব্বির হাসান বলে দাবি করা হযেছিল তিনি আসলে সাব্বির নন। সাব্বিরের পরিবার ওই তরুণকে তাদের সন্তান বলে দাবি করেছিল।  
 
এএফপির জাকার্তা প্রতিনিধি শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ছবির ওই তরুণের নাম আব্দুল হাকিম। তার বাড়ি কক্সবাজারে। 
 
শফিকুল এ নিয়ে তার ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছেন। ওই ছেলেটির সঙ্গে কথা বলে ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।