তির্যক নাট্যমেলা

আপডেট : ৩১ মে ২০১৫, ০২:২২
তির্যক নাট্যদল-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে। আগামী ৫ ও ৬ জুন জাতীয় নাট্যশালায় ‘তির্যক নাট্যমেলা’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
 

৫ জুন সোফোক্লিসের গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’ ও ৬ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্ত করবী’ মঞ্চস্থ হবে। আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় দু’টি নাটকই সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে।